ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ব্যাংক হিসাব সংশোধনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো টিউশন ফির টাকা বাউন্স হয়ে ফেরত যাচ্ছে। এই জটিলতা নিরসনে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সব তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে ট্রাস্ট।
রোববার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সূত্রে এই তথ্য জানা গেছে। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফির টাকা ছাড় করা হয়েছিল। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন ব্যাংক হিসাব সচল না থাকা, রাউটিং নম্বর ভুল হওয়া কিংবা অ্যাকাউন্টের নামে অসঙ্গতি থাকায় ব্যাংক সেই টাকা ফেরত দিয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠান তাদের ব্যাংক হিসাবে ডট (.), হাইফেন (-), স্পেস বা বাংলা অক্ষর ব্যবহার করেছে, যা অনলাইন লেনদেনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এমনকি অ্যাকাউন্টের ডিজিট সংখ্যায় ভুল বা শাখার নাম ইংরেজিতে না থাকার কারণেও এই সমস্যা তৈরি হয়েছে।
এই সমস্যা সমাধানে ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ইংরেজি বড় অক্ষরে প্রতিষ্ঠানের নামে সঠিক ও সচল অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠানের টিউশন ফি বাউন্সড হয়েছে, তাদের তালিকা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ই-মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস