ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
'নির্বাচনে ৯ লাখ নিরাপত্তা সদস্য ও ৫৬ হাজার পর্যবেক্ষক থাকছেন'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক মাঠে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকার হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের নির্বাচনি প্রস্তুতি ও সার্বিক সক্ষমতা সম্পর্কে অবহিত করতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ইসি সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৯৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৬ জন।
নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, "নির্বাচনকে প্রশ্নাতীত করতে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।"
নির্বাচন পরিচালনার বিশাল কর্মযজ্ঞের পরিসংখ্যান তুলে ধরে এই নির্বাচন কমিশনার জানান, প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন পোলিং অফিসার। এছাড়াও পোস্টাল ভোটের কার্যক্রম পরিচালনার জন্য আরও ১৫ হাজার কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা সম্পর্কে তাদের আশ্বস্ত করেন। তিনি জানান, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর এবং সে লক্ষে পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট