ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
ফের চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে নাগরিকরা এই সেবাটি আবারও গ্রহণ করতে পারছেন।
এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা চূড়ান্ত করা, প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়া এবং পোস্টাল ভোটের (বিদেশে ও দেশের ভেতরে) নিবন্ধন কার্যক্রমের চাপের কারণে এতদিন এই সংশোধন সেবা বন্ধ রাখা হয়েছিল।
মহাপরিচালক বলেন, "আমাদের ভোটার তালিকা তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেমের বড় কাজগুলো শেষ হওয়ায় আমরা আজ থেকে এনআইডি সংশোধনের স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি।"
উল্লেখ্য, নির্বাচনের আগে এনআইডি সংক্রান্ত তথ্যের অপব্যবহার রোধ এবং কারিগরি প্রস্তুতির লক্ষে গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল ইসি। নতুন নির্দেশনার ফলে এখন থেকে সাধারণ মানুষ আগের মতোই এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার