ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
যেসব এলাকায় সোমবার ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৫ জানুয়ারি) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার ও ঘাটুরাসহ আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
মেরামত কাজ শেষে বিকেল ৫টার পর থেকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ