ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
র্যাবের বিরুদ্ধে মামলা নিতে হাইকোর্টের নির্দেশ
ডুয়া ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী শাহনূর আলমকে ১০ বছর আগে নির্যাতন করে হত্যার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সংশোধন করে জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন। ফলে, শাহনূর আলম হত্যার ঘটনায় র্যাবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা নেওয়ার আইনি বাধা দূর হলো।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশরাফ রহমান।
এর আগে ৩০ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সংশোধন করে জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।
২০১৪ সালের ১ জুন র্যাব-১৪-এর ৯ সদস্যের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি আবেদন করেন শাহনূরের ভাই মেহেদি হাসান।
অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৯ এপ্রিল শাহনূরকে র্যাব-১৪-এর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। পরে ৬ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহনূর মারা যান। অভিযোগে র্যাবের নির্যাতনে শাহনূরের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।
পরে ব্রাক্ষ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্যাতনে শাহনূরের মৃত্যুর অভিযোগের আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু এই আদেশের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন অভিযুক্ত এক র্যাব সদস্য।
সে আবেদনের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিল করে নবীনগর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। তবে এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন শাহনূরের ভাই মেহেদি হাসান।
২০১৪ সালের ১৬ জুলাই বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ সংশোধন করে জেলা দায়রা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন