ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অবশেষে আত্মসমর্পণ করলেন মৃ'ত্যুদণ্ডপ্রাপ্ত ‘বাচ্চু রাজাকার’
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘ এক যুগের বেশি সময় আত্মগোপনে থাকার পর বুধবার সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং আপিল করার সুযোগ গ্রহণ করেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তার মৃত্যুদণ্ডের কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত থাকায় আদালতে আত্মসমর্পণের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় ফেরার সুযোগ পান তিনি। আত্মসমর্পণের পর ট্রাইব্যুনালে আপিল দায়েরের পথ উন্মুক্ত হয়।
এর আগে গত বছরের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। ওই আদেশে স্পষ্ট শর্ত দেওয়া ছিল নির্ধারিত সময়ের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে। আজ তার উপস্থিতির মাধ্যমে সেই শর্ত পূরণ হলো।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত মানবতাবিরোধী অপরাধে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার আগেই তিনি পলাতক হন এবং দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে এক যুগের বেশি সময় পর তিনি আদালতের সামনে আত্মসমর্পণ করলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল