ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক অবস্থা এক সময় অত্যন্ত সংকটাপন্ন বা ‘আইসিইউ’তে থাকলেও বর্তমানে তা অনেকটা স্থিতিশীল বা ‘কেবিনে’র পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। আমরা ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করতে সক্ষম হয়েছি। গণভোট ও সাংবিধানিক সংস্কার যেকোনো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, তাই সরকার এ ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করছে।”
পে-স্কেল সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা জানান, সরকারি কর্মচারীদের পে-স্কেল সংস্কারের প্রয়োজনীয়তা সরকার অনুভব করছে এবং এ বিষয়ে কাজ চলছে। তবে এটি বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে, তবুও যতটুকু সম্ভব তা করার চেষ্টা করা হবে।
আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি বলেন, “বর্তমানে দেশে কোনো রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে বিশেষ কোনো দলের আসার সুযোগ নেই এবং পেশিশক্তি দিয়ে এখন আর নির্বাচন প্রভাবিত হচ্ছে না। আমরা চাই সৎ এবং যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসুক, যারা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস