ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
২০২৬ সালের হজযাত্রীদের জন্য ৮০টি টিকাদান কেন্দ্র নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের মোট ৮০টি নির্দিষ্ট কেন্দ্র থেকে হজযাত্রীরা এই টিকা গ্রহণ করতে পারবেন। গত রবিবার (১৮ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এবার দেশের ৬৪টি সিভিল সার্জন অফিস থেকে সরাসরি টিকা নেওয়া যাবে। এছাড়া ঢাকা মহানগরীর ১০টি গুরুত্বপূর্ণ হাসপাতাল যথাক্রমে— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক থেকে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে।
ঢাকার বাইরে নির্দিষ্ট কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের সদর হাসপাতাল।
মন্ত্রণালয় জানিয়েছে, টিকা প্রদানের সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে হজযাত্রীদের মোবাইলে খুদে বার্তার (SMS) মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ডাউনলোড করা 'ই-হেলথ কার্ড' সাথে আনতে হবে। হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ‘১৬১৩৬’ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত