ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সিইসিকে স্মারকলিপি
২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি সব পরীক্ষা স্থগিতের দাবি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষা আগামী ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) একদল চাকরিপ্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমদের নেতৃত্বে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একটি প্রতিনিধি দল সিইসির দপ্তরে এই দাবি জানান। প্রতিনিধি দলে আরও ছিলেন এনামুল হক জমিদার, আল আমিন, নাইমুল হাসান দুর্জয় ও মাহমুদুল হাসান।
স্মারকলিপি প্রদান শেষে জালাল আহমদ বলেন, “দীর্ঘ ১৭ বছর এ দেশের তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচন ও গণভোট আমাদের রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক সুযোগ। কিন্তু নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি ও বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় তরুণ ভোটাররা প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন। নাগরিক দায়িত্ব পালন নাকি পরীক্ষা—এই দ্বিমুখী সংকট দূর করতে পরীক্ষাগুলো স্থগিত করা জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হিসেবে তিনি তরুণদের আকাঙ্ক্ষা বোঝেন। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাই কমিশন যেন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে এই ২৩ দিন সব পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দেয়।
চাকরিপ্রার্থীদের তিন দফা দাবি হলো:
১. ২১ জানুয়ারির পর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত রাখা।
২. একই সময়ের মধ্যে দেশের সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত করা।
৩. নির্বাচনকালীন সময়ে নতুন কোনো সরকারি চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা না করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল