ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আলিসের অবিশ্বাস্য চারে বিপিএল ফাইনালে চিটাগং কিংস
ডুয়া নিউজ : পায়ের চোটে মাঠ ছেড়েছিলেন চিটাগং কিংসের খেলোয়াড় আলিস আল ইসলাম। কিন্তু দুই বল পরই আবার ফিরতে হলো মাঠে। শেষ বলে যখন ৪ রান প্রয়োজন। ঠিক তখন মাঠে নেমে চিটাগং কিংসকে বিপিএল ফাইনালে তুললেন আলিস আল ইসলাম।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ২০১৩ সালের পর আবার ফাইনালে উঠেছে চিটাগং কিংস। ম্যাচের শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। সেখানে অসাধারণ ব্যাটিং করে দলকে জয় এনে দেন আলিস ও আরফাত সানি। মূলত স্পিনার হলেও, দুজনের ব্যাটেই জন্ম নেয় এই অবিশ্বাস্য গল্প।
মুশফিক হাসানের করা শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান সানি। এরপর আরও তিন রান নিয়ে শেষ তিন বলে প্রয়োজন ছিল আট রান। তবে এর মধ্যেই চোট পান আলিস। মাঠ ছাড়তে হয় তাকে। তার জায়গায় ব্যাট করতে আসেন শরিফুল ইসলাম। প্রথম বলেই চার মেরে দিলেও পরের বলেই আউট হয়ে যান তিনি। এরপরই ব্যথা নিয়ে আবার মাঠে নামতে হয় আলিসকে।
শেষ বলে প্রয়োজন চার রান। কাভার অঞ্চল দিয়ে চার মেরে দলকে ফাইনালে তুললেন তিনি। ম্যাচ শেষে বলছিলেন, ‘শেষ বলে আমি আবার যখন ফিরে এলাম, সানি ভাইকে বলছিলাম, ’ভাই আসলেই দেখেন, কপালে যদি থাকে ছয় মেরে দেব।’ সানি ভাই বলছিলেন, ‘ছয় দরকার নেই, তুই চারই মার’ (হাসি)।’
পুরো ম্যাচেই নাটকীয়তা ছিল চরমে। ১৬৪ রানের লক্ষ্যে এক পর্যায়ে ১০৫ রানে ২ উইকেট হারানোর পর হঠাৎই ধসে পড়ে চিটাগং। ১২ রানের মধ্যে হারায় ৪ উইকেট। সেখান থেকেই আলিস ও সানির লড়াইয়ে ঘুরে দাঁড়ায় দল।
শেষ ওভারে দুই দফায় ১৬ বলে ৩০ রান যোগ করেন এই জুটি। ম্যাচসেরার পুরস্কার জেতা আলিস বলেন, ‘আমি আর সানি ভাই যখন ব্যাটিং করছিলাম, সানি ভাই আমাকে শুধু বলছিলেন, ‘আলিস বিশ্বাস রাখ। তোর ব্যাটিং আমি দেখেছি। তুই পারবি।’ বিশ্বাসের সেই জোরেই তো ফাইনালে উঠল চিটাগং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস