ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
জামায়াত নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনকে সফল করতে হবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারিই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবারের নির্বাচন কোনো ‘গোঁজামিলের’ নির্বাচন হবে না।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে। যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিই নির্বাচন হবে। একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব—সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর। এ ব্যাপারে আমি সব রাজনৈতিক দলের পূর্ণ সহযোগিতা কামনা করছি।”
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বৈঠকে উপদেষ্টাদের মধ্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আদিলুর রহমান খান এবং মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।
নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা জানান, ভোটকেন্দ্রগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে জানুয়ারির মধ্যেই অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত কর্মকর্তাদের ‘বডি ক্যামেরা’ থাকবে এবং কন্ট্রোল রুম থেকে সব মনিটর করা হবে। পাশাপাশি একটি হটলাইন নম্বর চালু থাকবে যেখানে যে কেউ তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারবেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়ে ড. ইউনূস বলেন, “সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, এতে কোনো আইনি বাধা নেই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্বই হলো সংস্কারের পক্ষে থাকা।”
জামায়াত নেতারা জানান, তারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আগামী ২২ জানুয়ারি থেকে সংসদ নির্বাচনের প্রচারণা ও গণভোটের ক্যাম্পেইন একই সঙ্গে পূর্ণোদ্যমে শুরু করবেন। স্থানীয় পর্যায়ের বিরোধ নিরসনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
পরিশেষে প্রধান উপদেষ্টা বলেন, জয়-পরাজয় যাই হোক না কেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনকে সফল করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি