ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
তারেক রহমানের সঙ্গে দুই দেশের রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই পৃথক বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। প্রথমে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস এবং পরবর্তীতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন নির্বাচন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক দিনে কূটনৈতিক মহলে বিএনপির রাজনৈতিক তৎরতা বেশ বৃদ্ধি পেয়েছে। এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার সাহার ক্যাথেরিন কুক, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতসহ প্রায় ১০টি দেশের কূটনীতিকরা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)