ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
রাশিয়া থেকে চাকরি হারিয়ে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: বিদেশে কাজের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমালেও শেষ পর্যন্ত চাকরি হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন ৩৫ জন বাংলাদেশি কর্মী। নিয়োগে প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তারা সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ নম্বর ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির যৌথ উদ্যোগে দেশে ফেরত আসা কর্মীদের বিমানবন্দরে পরিবহনসহ প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়া হয়েছে।
ফেরত আসা কর্মীদের মধ্যে গাইবান্ধার মশিয়ুর রহমান, মানিকগঞ্জের আসমত আলী, ময়মনসিংহের হাইয়ুল মিয়া, সিরাজগঞ্জের আজাদুল হক, ঢাকার প্রসেনজিৎ রাজবংশী, চাঁপাইনবাবগঞ্জের মো. আব্দুল্লাহসহ অনেকে রয়েছেন। তারা জানান, বিদেশে কাজের নামে তাদের কাছ থেকে প্রতিজনের কাছ থেকে গড়ে প্রায় সাত লাখ টাকা আদায় করা হয়।
ভুক্তভোগী কর্মীদের অভিযোগ, কোনো সুস্পষ্ট কারণ না দেখিয়েই সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। তারা আরও জানান, ধাপে ধাপে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে চাকরি থেকে বাদ দিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় ৩৫ জন কর্মী দেশে ফিরেছেন।
কর্মীদের ভাষ্যমতে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্রের মাধ্যমে ২০২৫ সালের জুলাই মাসে রিক্রুটিং এজেন্সি কাশিপুর ওভারসিজ (আর.এল–১৩১৭) তাদের রাশিয়ায় পাঠায়। ছাড়পত্রে রাশিয়ান প্রতিষ্ঠান মার্স ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রেড ডেভেলপমেন্টের নাম উল্লেখ থাকলেও সেখানে পৌঁছে তাদের নিয়োগ দেওয়া হয় ভিন্ন প্রতিষ্ঠান এলএলসি আলাবুগা ডেভেলপমেন্ট কোম্পানিতে।
চুক্তিতে ফ্যাক্টরি শ্রমিক হিসেবে কাজের কথা থাকলেও বাস্তবে তাদের দিয়ে ভবন নির্মাণের মতো কঠিন কাজ করানো হয় বলে অভিযোগ করেন কর্মীরা। নির্ধারিত শর্ত ভঙ্গ ও প্রতারণার শিকার হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েন।
এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কর্মীরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট