ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: আগাম প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই হেভিওয়েট প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। শোকজ পাওয়া প্রার্থীরা হলেন— ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৮ জানুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই নোটিশ জারি করেন।
নাহিদ ইসলামকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার বিশাল আকৃতির রঙিন ছবি এবং ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ’র পক্ষে থাকুন’ স্লোগান সংবলিত বিলবোর্ড দেখা গেছে। একইভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও তার ছবিসহ ‘সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে।
নির্বাচনী আচরণবিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এই দুই প্রার্থীর কর্মকাণ্ড উক্ত বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সব অবৈধ বিলবোর্ড অপসারণ করতে হবে। একই সঙ্গে, কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন