ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইসি বৈষম্যমূলক আচরণ করলে ১০ দলীয় জোটের আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দ্বৈত নাগরিকত্বধারী এবং ঋণখেলাপিরা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। যারা ব্যবসার নামে সরকারের কর ও ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দেশব্যাপী প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
আখতার হোসেন সতর্ক করে বলেন, "যদি দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন ব্যক্তি বা ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দেওয়া হয়, তবে এনসিপিসহ ১০ দলীয় জোট রাজপথে তীব্র প্রতিবাদ জানাবে। নির্বাচন কমিশন কোনো বিশেষ দলের প্রতি ঘনিষ্ঠতা বা বৈষম্যমূলক আচরণ করলে তা বরদাস্ত করা হবে না।"
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ ‘না’ ভোটের প্রচারণা চালালেও দিন শেষে দেশের মানুষ নতুন বাংলাদেশ ও সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের চূড়ান্ত রায় জানাবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে ছাত্রশক্তি এই প্রচার নিয়ে যাবে।
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা হবে। দোষীদের শাস্তি হবেই।
এর আগে আখতার হোসেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নেন। এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত