ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা: উপদেষ্টা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চীনের চূড়ান্ত সম্মতি পাওয়া গেলেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠিয়েছে। প্রকল্পের অর্থব্যয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা শেষ হয়েছে। বর্তমানে চীন সরকারের একটি বিশেষজ্ঞ দল পুরো বিষয়টি যাচাই-বাছাই করছে। তাদের অনুমোদন পেলেই মাঠপর্যায়ে কাজ শুরু হবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দেশের সাধারণ জনগণেরও অনেক দায়িত্ব রয়েছে।"
উল্লেখ্য, নীলফামারীতে ‘গণভোট ২০২৬: দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ‘ভোটের গাড়ি’ কর্মসূচির সূচনা করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি