ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাইমা রহমান
'খালেদা জিয়া দেশে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, "আমরা সবাই আজ দেশ ও দেশের মানুষের স্বার্থে কথা বলছি, আর এটাই হলো গণতন্ত্রের আসল সৌন্দর্য।"
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যকালে জাইমা রহমান তার নিজের পরিবারের উদাহরণ টেনে বলেন, "আমাদের সবারই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য অনেক কিছু করার আছে। আমার মা একজন কার্ডিওলজিস্ট হওয়া সত্ত্বেও সরকারি চাকরির পাশাপাশি সমানভাবে সংসার সামলেছেন। আবার আমার দাদি (বেগম খালেদা জিয়া) নারী বৈষম্য দূর করতে দেশে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন।"
জাইমা রহমান আরও বলেন, নারীদের আত্মবিশ্বাসই তাদের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও যদি লিঙ্গ বৈষম্য দূর করা যায়, তবে নারীরা দেশের জিডিপিতে বিশাল অবদান রাখতে পারবে। তবে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, দেশের অর্থনীতিতে নারীদের অবদানের বিষয়টি এখনো যথাযথভাবে দৃশ্যমান নয় এবং প্রায় ৭০ শতাংশ নারী ফেসবুকে নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন।
বেগম খালেদা জিয়ার আন্তর্জাতিক প্রভাবের কথা উল্লেখ করে তিনি একটি স্মৃতিচারণ করেন। জাইমা জানান, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় নাইজেরিয়ার এক নার্স তার বাবা তারেক রহমানকে বলেছিলেন যে— নাইজেরিয়ায় নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়ার গৃহীত পদক্ষেপগুলো অনুসরণ করা হয়েছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিডি’র পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী তামারা আবেদ এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি