ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘সংস্কার হয়নি’ এই বক্তব্য ঠিক নয়: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সংস্কার কার্যক্রম নিয়ে নেতিবাচক আলোচনা বাড়তি জনপ্রিয়তা পাওয়ার একটি কৌশল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বাস্তবে কোনো সংস্কার হয়নি এমন দাবি সঠিক নয়। প্রত্যাশার সবটা পূরণ না হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যদিও পুলিশ সংস্কার কাঙ্ক্ষিত মাত্রায় বাস্তবায়ন সম্ভব হয়নি।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, সংস্কার প্রক্রিয়ায় অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শ করা হয়েছে। তার মতে, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময়েও এ ধরনের বিস্তৃত পরামর্শ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, শুধুমাত্র দীর্ঘ সময় ধরে ‘জয় বাংলা’ কিংবা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিলেই বিচারক হওয়ার যোগ্যতা অর্জন করা যায় না। উচ্চ আদালতেও সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে সেই সংস্কার উচ্চ আদালতের ভেতর থেকেই বাস্তবায়িত হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংস্কারের এই ধারা যদি নির্বাচিত সরকার ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে জনগণ এর ইতিবাচক ফল ভোগ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট