ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শ্বাস নেওয়াই ঝুঁকি, দূষণে শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক: নাগরিকদের শ্বাস নেওয়াই যখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তখনও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষেই রয়ে গেছে ঢাকা। টানা কয়েকদিনের মতো শনিবারও রাজধানীর বায়ুমান ভয়াবহ অবস্থায় রয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে ঢাকার গড় বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ২৪৮। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
আজকের তালিকায় বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যেখানে একিউআই স্কোর ২৮২। একই দেশের কলকাতা ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চীনের চ্যাংডু ১৯০ স্কোর নিয়ে চতুর্থ এবং চংকিং ১৮৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের একিউআই সূচক প্রতিদিন শহরভিত্তিক বাতাসের মান বিশ্লেষণ করে জানায় বাতাস কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে এটি স্বাস্থ্যঝুঁকির মাত্রা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করে।
একিউআই সূচক অনুযায়ী, বাতাসের মান ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
একিউআই স্কোর ৩০১ বা তার বেশি হলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়, যা শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?