ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার উদারতায় মুগ্ধ মাহফুজ আনাম: শোকসভায় স্মৃতিচারণ
নিজস্ব প্রতিবেদক: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেছেন, ‘আমার সৌভাগ্য যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। একজন স্বাধীন সাংবাদিক হিসেবে আমি বলতে পারি, তিনি আমার মন জয় করেছেন।’
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় মাহফুজ আনাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দেশকে ভালোবেসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার প্রতি আমার গভীর শ্রদ্ধা। জেল, গৃহবন্দি এবং নানা প্রতিকূলতার পরও তিনি ৭ আগস্ট মুক্ত হয়ে ভাষণ দিলেন; সেই ভাষণে প্রতিশোধের কথা বলেননি। তিনি বলেছিলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয় বরং ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। এই উদারতা যদি আমরা অন্তরে ধারণ করি, তাহলে আমরা জ্ঞানভিত্তিক দেশ গড়ে তুলতে পারবো।’
মাহফুজ আনাম আরও যোগ করেন, ‘খালেদা জিয়ার শেষ বাণী ছিল জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান। আমাদের সবার উচিত এটি মনে রাখা এবং অনুসরণ করা।’
শোকসভা বিকেল ৩টার দিকে শুরু হয়। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর