ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
নাগরিক শোকসভায় সপরিবারে অংশ নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি স্মরণে রাজধানীতে শুরু হয়েছে নাগরিক শোকসভা। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এই শোকসভায় অংশ নিচ্ছেন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বেলা আড়াইটার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোকসভাটি শুরু হয়।
দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি বাড়তে থাকে। শোকসভায় অংশ নিতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।
এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা যোগ দেন। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে আগে থেকেই আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং আমন্ত্রণপত্র ছাড়া কাউকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শোকসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও আনসার সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানস্থলে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়। পুরো শোকসভার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- ফুটবল এশিয়ান কাপ: বাংলাদেশ দল যে গ্রুপে-দেখুন ম্যাচের সময়সূচী
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- আকাশপথে চরম আতঙ্ক; মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট স্থগিত করল ঢাকা