ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শত বছরের ভবিষ্যৎ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: শিল্প উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০০ বছরের বাংলাদেশের উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এই ‘হ্যাঁ’ ভোটই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথ প্রশস্ত করবে এবং দেশে স্থায়ী গণতন্ত্র ও ন্যায়বিচার ফিরিয়ে আনবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, "গত ১৫ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই অন্ধকারের যুগ কাটিয়ে আমাদের এখন এমন এক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে ভবিষ্যতে আর কেউ গুম হবে না, কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে না এবং ভিন্ন মতাবলম্বীরাও কোনো ধরনের নিপীড়নের শিকার হবে না।"
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনাগুলো জুলাই সনদে আনা হয়েছে, সেগুলোর স্থায়ী রূপ দিতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নাগরিক দায়িত্ব হিসেবে দেশবাসীকে এই সংস্কার প্রক্রিয়ার পক্ষে সায় দিতে অনুরোধ জানান তিনি।
এর আগে ফিতা কেটে ‘ভোটের গাড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী