ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
সাত কলেজের অবরোধে ঢাবির বাসে হা'মলা, আহত ৭
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে একজন সাংবাদিক এবং ঢাবির দুই শিক্ষার্থীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলার শিকার বাসটি বিশ্ববিদ্যালয়ের হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে বাসটি আটকে পড়লে ভেতরে থাকা ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনকারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম বাসটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাসের জানালার কাচ ভেঙে ভেতরে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢাবির পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম জানান, হামলায় বাসের পেছনের গ্লাস ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বাসটি মল চত্বর সংলগ্ন ভিসি চত্বরে রাখা হয়েছে।
এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রক্টরিয়াল বডি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প রুটে বাস চলাচলের পরিকল্পনা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট