ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
কারিগরির ৬৪০ শিক্ষকের এমপিওভুক্তি চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নীতিগতভাবে ৬৪০ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যা আগামী সপ্তাহেই কার্যকর হতে পারে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিওভুক্তির প্রস্তাবনা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর এখনো না থাকায় চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘৬৪০ জন শিক্ষকের এমপিওভুক্তির ফাইল প্রস্তুত রয়েছে। মহাপরিচালক স্বাক্ষর করলেই ফাইলটি আমাদের বিভাগে আসবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অধিদপ্তর থেকে এমপিওভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এদিকে দীর্ঘদিন এমপিও না হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এতে করে নতুন নিবন্ধনধারী প্রার্থীরা চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হতে পারেন এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এমপিওবঞ্চিত এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার পরও এখনো এমপিওভুক্ত হতে পারিনি। সপ্তম গণবিজ্ঞপ্তিতে আমার বাড়ির কাছের একটি প্রতিষ্ঠানে শূন্য পদ থাকায় সেখানে আবেদন করেছি। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)