ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দূতাবাস চালুর পথে সরকার, ১৮ পদ সৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই নতুন দুই মিশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রাজস্ব খাতে ১৮টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি’র সভায় এই গুরুত্বপূর্ণ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আয়ারল্যান্ডে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির কনস্যুলার সেবা নিশ্চিত করা এবং আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য ও বিশেষ করে ক্রীড়া ও পর্যটন খাতের সম্পর্ক এগিয়ে নিতে এই দূতাবাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া ডাবলিন ও বুয়েনোস আইরেসে স্থায়ী মিশন স্থাপনের মাধ্যমে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাজারে বাংলাদেশের রফতানি পণ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির এই অনুমোদনের ফলে এখন পদগুলো নিয়োগ এবং দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও গতি পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে এবং শিক্ষা-গবেষণার ক্ষেত্রেও দুই দেশের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ সুগম হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল