ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেলেন বাংলাদেশের সৈকত
ডুয়া নিউজ: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রাফি। এরই মধ্যে অংশগ্রহণ করা সবগুলো দেশ তাদের দল ঘোষণা করেছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে জনপ্রিয় এই ক্রীড়া অনুষ্ঠান। এ উপলক্ষ্যে আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) আইসিসি ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত স্থান পেয়েছেন, তবে ভারতের কোনো আম্পায়াৃর নেই।
আইসিসি নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, ১২ জন আম্পায়ারের প্যানেল আসন্ন টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ছয়জন আম্পায়ার ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন। এই প্যানেলে আছেন রিচার্ড কেটেলবোরো, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকার। তারা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০২৩ বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন।
ম্যাচ রেফারির প্যানেলেও রয়েছেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট। এদের প্রত্যেকেই আইসিসি এলিট প্যানেলের সদস্য।
চ্যাম্পিয়ন্স ট্রাফির আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা:
আম্পায়ার: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)