ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতে হওয়ার কথা থাকলেও, সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কারণে বিসিবি এই ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে সতর্ক করে জানিয়েছে, প্রয়োজন হলে ম্যাচ স্থানান্তর করা হোক।
বিসিবি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছে। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এই ম্যাচ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিসিবি প্রধান মহসিন নাকভি ইতিমধ্যেই বিসিবিকে বার্তা দিয়েছেন, বাংলাদেশ চাইলে তাদের দেশে ম্যাচ আয়োজন সম্ভব। বাংলাদেশ দলকে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকা মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা শঙ্কার কারণে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক।
বাংলাদেশ সরকারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দলকে ভারত পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিএলের সবধরনের সম্প্রচারও বাংলাদেশে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)