ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রংপুরে শিক্ষক নিয়োগে জালিয়াতি, গ্রেপ্তার ২৫
নিজস্ব প্রতিবেদক: রংপুরে পুলিশের পৃথক অভিযানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, জুয়া ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ২৫ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিভাইস ও জালিয়াতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নগরীর হাজীরহাট বখতিয়ারপুর উচাটারী গ্রামস্থ ঘাঘট নদীর তীরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার ভিত্তিতে আরও ১০ আসামিকে আটক করা হয়েছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে অভিযান চালিয়ে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—রংপুর মিঠাপুকুরের রফিক মন্ডলের ছেলে সারোয়ার ইসলাম (৩০), পীরগাছার আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জের মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), পীরগঞ্জ কাদিরাবাদের রাশেদুল ইসলাম রকি (২৮) এবং পাবনার জান্নাতুল ফেরদৌস বীথি (২৬)।
অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড প্লেসমেন্টে ব্যবহৃত ১টি ফরসেপ, ৬টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষরিত ২টি ফাঁকা চেক এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানিয়েছেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ