ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রতিজ্ঞা রক্ষায় ১১ বছর ভাতহীন: বিএনপি সমর্থক নিজামের মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মুখে ভাত তুলবেন না—এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে দীর্ঘ ১১ বছর ৭ মাস ১০ দিন পার করেছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিন (৪৫)। তবে তার সেই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও ভোজের আয়োজন করা হয়েছিল। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেয়। এই ঘটনায় চরমভাবে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন, বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না।
সেই থেকে টানা ১১ বছরেরও বেশি সময় তিনি ভাত পরিহার করে চলছিলেন। ভাতের বদলে তিনি কলা, রুটি, চিঁড়া ও অন্যান্য শুকনো খাবার খেয়ে জীবনধারণ করতেন। তার ছেলে শাহ আলম জানান, পরিবার থেকে বারবার অনুরোধ করা হলেও নিজাম উদ্দিন তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলতেন, "প্রতিজ্ঞা ভাঙলে নিজের কাছে ছোট হয়ে যাব।"
২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে ফরিদপুর ও ঢাকার উন্নত হাসপাতালে নিজাম উদ্দিনের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিছুটা সুস্থ হয়ে গ্রামে ফিরলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার শেষরাতে তিনি মারা যান।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, "নিজাম উদ্দিনের এই ত্যাগ ও দলের প্রতি ভালোবাসা ইতিহাসে অনন্য হয়ে থাকবে। আমরা সবসময় তাঁর পরিবারের পাশে থাকব।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত