ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (৯ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও রাজনৈতিক সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। স্বাস্থ্য ও পরিবেশ উপদেষ্টাদের দাপ্তরিক অনুষ্ঠানের পাশাপাশি রাজপথে সক্রিয় থাকবে বিএনপি।
স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি:
সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয় সরণির মিলিটারি মিউজিয়াম এম্ফিথিয়েটার সংলগ্ন নীহারিকা রেস্টুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের প্রি-কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
পরিবেশ ও তথ্য উপদেষ্টার কর্মসূচি:
সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ‘বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
বিএনপির কর্মসূচি:
সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন ইউট্যাব (UTAB) নেতারা। এছাড়া, বাদ আসর কবি নজরুল সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত