ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার পক্ষে লড়বেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক ৭ জন শীর্ষ নেতার পক্ষে সরকারি খরচে ‘রাষ্ট্রনিযুক্ত আইনজীবী’ নিয়োগের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, আজ অভিযুক্ত সাত আসামিরই আদালতে আত্মসমর্পণের দিন ধার্য ছিল। কিন্তু তারা পলাতক থাকায় এবং আদালতে হাজির না হওয়ায় আইনের বিধি অনুযায়ী তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সিল) নিয়োগের নির্দেশ দেওয়া হয়। আগামী ১৮ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠনের (চার্জ ফ্রেম) শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
যে ৭ নেতা সরকারি আইনজীবী পাচ্ছেন:
১. ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক)
২. আ ফ ম বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক)
৩. মোহাম্মদ আলী আরাফাত (সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী)
৪. শেখ ফজলে শামস পরশ (যুবলীগের সভাপতি)
৫. মাইনুল হোসেন খান নিখিল (যুবলীগের সাধারণ সম্পাদক)
৬. সাদ্দাম হোসেন (ছাত্রলীগের সভাপতি)
৭. ওয়ালি আসিফ ইনান (ছাত্রলীগের সাধারণ সম্পাদক)
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিতে জানানো হয়, এর আগে গত ১৮ ডিসেম্বর এই নেতাদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোথাও খুঁজে না পাওয়ায় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও তারা আদালতে উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল এখন তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ এই ঐতিহাসিক আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম