ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
এলপিজি আমদানিতে ভ্যাট কমানোর ঘোষণা সরকারের
নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ এবং বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে আমদানিতে ভ্যাটের হার ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানি করা এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ভ্যাটের হার ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (লোয়াব)-এর সাথে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্তারিত আলোচনার ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার আশা করছে, ভ্যাট কমানোর এই উদ্যোগের ফলে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে কমবে। তবে উল্লেখ্য যে, কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকেই সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ডিলার ও বিক্রেতাদের এই ধর্মঘটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ঠিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে ভ্যাট কমানোর এই বড় সিদ্ধান্তটি এল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ঢাবিতে শিক্ষার্থীদের জন্য এআই কর্মশালা আয়োজন
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন