ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এই ঐতিহাসিক অধিবেশন শুরু হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে নির্ধারিত সময়সীমার মধ্যেই ১২ মার্চ এই অধিবেশন ডাকা হলো। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমান ‘সংসদ নেতা’ নির্বাচিত হয়েছেন। তাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার ইতোমধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। আগামী ১২ মার্চের প্রথম অধিবেশনে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তবে সংসদ উপনেতা ও চিফ হুইপ পদের জন্য বিএনপি এখনো কারো নাম চূড়ান্ত করেনি।
এবারের সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ ছাড়া প্রথমবারের মতো সংসদে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। ১২ মার্চের এই অধিবেশনের মধ্য দিয়ে দেশের সংসদীয় গণতন্ত্রে এক নতুন যাত্রার সূচনা হতে যাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী