ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইসলামের নামে ব্যবসা ঠেকাতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্ম মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ধর্মকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেইন (কায়কোবাদ)। তিনি বলেন, ইসলামের নাম ভাঙিয়ে ব্যবসা করার অপচেষ্টা রুখে দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম-এর উত্তর গেটে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইসলামী বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আল্লাহর নির্দেশ মান্য করা ছাড়া মানবজাতির মুক্তি নেই। তাঁর বিধান অনুসরণ করলেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি যেসব ইসলামী গ্রন্থ প্রকাশ করছে, সেগুলো মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তব্যে তিনি আরও বলেন, অতীতে যারা অন্যায়-অবিচার ও জুলুম চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। অত্যাচারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিশেষ করে যারা ধর্মের আবরণে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়, তাদের জন্য রাষ্ট্রে কোনো সুযোগ থাকবে না।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক