ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
'বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে'
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন সরকার গঠনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সাক্ষাৎ শেষে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন শামা ওবায়েদ। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছি। বিশেষ করে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।”
একই দিন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও পৃথক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের ক্রিস্টেনসেন বলেন, “পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খুব ভালো একটি বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন গঠনমূলক বিষয়ে কথা বলেছি।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মার্কিন রাষ্ট্রদূতের এই তৎপরতা ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও বেগবান করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত