ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শির্লি আইয়োকার বোচাওয়ে।
বুধবার (৭ জানুয়ারি) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বরাবর পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
শোকবার্তায় মহাসচিব লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে মরহুমার পরিবার এবং শোকাতুর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।”
বেগম জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ‘বিরাট ব্যক্তিত্ব’ এবং ‘পথপ্রদর্শক’ হিসেবে বর্ণনা করে কমনওয়েলথ মহাসচিব বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি অসংখ্য বাধা অতিক্রম করেছেন। তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বাংলাদেশের জনগণের প্রতি তার অবিচল অঙ্গীকারেরই প্রমাণ।”
তিনি আরও উল্লেখ করেন যে, খালেদা জিয়ার প্রভাব কেবল বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না; তিনি দক্ষিণ এশিয়া এবং সমগ্র কমনওয়েলথজুড়ে নারী নেতৃত্বের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা শোক প্রকাশ অব্যাহত রেখেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর