ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নিজ নিজ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার জয়
ডুয়া ডেস্ক : ব্রাজিল এবং আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে।
মঙ্গলবার রাতে ভেনেজুয়েলার কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। আর একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পায় ব্রাজিল।
আর্জেন্টিনা দুটি গোলই পেয়েছে ম্যাচের প্রথমার্ধে। ৩৫ মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সুবিয়াব্রের গোলের ৭ মিনিট পরই আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দেন রিভার প্লেট ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো। বিরতির পর ৬১ মিনিটের চিলির স্ট্রাইকার হুয়ান রসেল একটি গোল পরিশোধ করেন।
খেলার ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ব্রাজিলকে। এরপরই খেলার ৭৪ মিনিটে ব্রাজিলকে গোল এনে দেন ফরোয়ার্ড পেদ্রো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)