ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রেস অ্যাপিলেট বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাকিম
নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের ‘প্রেস অ্যাপিলেট বোর্ড’ পুনর্গঠন করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পুনর্গঠনের কথা জানানো হয়।
পুনর্গঠিত এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দুইজন। তারা হলেন— দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) ড. মো. আলম মোস্তফা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দ্য প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩-এর ১৯৯১ সালের সংশোধিত আইনের ধারা অনুযায়ী এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। সংবাদপত্র ও প্রকাশনা সংক্রান্ত আপিল নিষ্পত্তিতে এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর