ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দুস্থদের মাঝে ২০ লাখের বেশি কম্বল বিতরণ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: হাড়কাঁপানো শীতের মধ্যে দেশের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। এ উদ্যোগের আওতায় সারাদেশে ২০ লাখ ৪৪ হাজার ৮৯ পিস কম্বল সংগ্রহ ও বিতরণ করা হচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলা এবং সব পৌরসভায় একযোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এর মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে ৫ লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কম্বল সংগ্রহের জন্য দুই ধাপে অর্থ বরাদ্দ দেওয়া হয়।
প্রথম ধাপে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় ধাপে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রথম ধাপের অর্থ এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের কম্বল মিলিয়ে মোট ৭ লাখ ৫০ হাজার ৫৮৯টি কম্বল শীতার্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়া দ্বিতীয় ধাপের বরাদ্দ থেকে আরও ৭ লাখ কম্বল কেনা হয়েছে, যার বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
মন্ত্রণালয় জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ায় কম্বল ক্রয় ও বিতরণ সম্পন্ন করছেন। একই সঙ্গে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে সার্বিক তদারকি জোরদার করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর