ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
২০২৬ নির্বাচন হবে “লাইনচ্যুত ট্রেন ফিরিয়ে আনার” উদ্যোগ: ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে দেশের নির্বাচনি ব্যবস্থার “লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা” উদ্যোগ।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মিলে গঠিত ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ দেশের নির্বাচনি সংস্কার ও কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, “২০২৬ সালের নির্বাচনকে যদি রূপকভাবে বলি, এটা অনেকটা লাইনচ্যুত ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে চালু করার মতো। ন্যূনতম মেরামত ও কিছু যন্ত্রাংশ বদলে অন্তত ট্রেনটিকে পুনরায় গতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি আমরা এটা করতে পারি, এটাকেই আমরা বড় সাফল্য হিসেবে গণ্য করব।”
তিনি আরও বলেন, “পর্যবেক্ষকরা ইসির তৃতীয় নয়ন। আমরা চাই, তাদের পর্যবেক্ষণ মানসম্মত হোক এবং মৌলিক বিষয়াবলীতে কোনো ব্যত্যয় না হয়। সকল নীতিমালার মধ্যে থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।”
ইসি সানাউল্লাহ নিশ্চিত করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল