ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মানব পাচার প্রতিরোধে নতুন অধ্যাদেশ জারি
নিজস্ব প্রতিবেদক: সরকার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর আধুনিকীকরণ করে নতুন অধ্যাদেশ জারি করেছে।
বুধবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার জানান, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা’ থেকে এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গেজেটে জানানো হয়েছে, নতুন অধ্যাদেশের মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা হবে। এছাড়া, সংঘবদ্ধভাবে করা মানব পাচারের অপরাধ দমন করতে জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন করা হয়েছে।
নতুন বিধানটি ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬’ নামে পরিচিত হবে এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’