ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১৩ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল কিনছে সরকার
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য ছয়টি দেশ থেকে ১৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জি-টু-জি) মেয়াদি চুক্তির ভিত্তিতে এই তেল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, আরব আমিরাতের ইএনওসি, ভারতের আইওসিএল, থাইল্যান্ডের ওকিউটি, মালয়েশিয়ার পিটিএলসিএল এবং ইন্দোনেশিয়ার বিএসপি—এই সাতটি প্রতিষ্ঠান থেকে তেলগুলো সংগ্রহ করা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, আমদানিতব্য মোট ১৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন তেলের মধ্যে রয়েছে ৮ লাখ ৯০ হাজার টন গ্যাস অয়েল, ১ লাখ ৮৫ হাজার টন জেট এ-১ (বিমানের জ্বালানি), ১ লাখ টন গ্যাসোলিন, ১ লাখ ৭৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার মেট্রিক টন মেরিন ফুয়েল।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিজস্ব বাজেট ও ব্যাংক ঋণের অর্থায়নে এই বিশাল পরিমাণ জ্বালানি আমদানি করা হবে। প্রতি ডলারের বিনিময় হার অনুযায়ী এই আমদানির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৮ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৫২০ মার্কিন ডলার।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত