ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার মানেন রোনালদো, কিন্তু কেন?
ডুয়া ডেস্ক : পেলে, ম্যারাডোনা বা মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মানতে নারাজ রোনালদো। নিজেকেই ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মানেন তিনি। তার এই চিন্তাভাবনার কারণও জানিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর, যা রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয়। এই ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তার ক্যারিয়ারে মোট গোল এখন ৯২৩টি।
একই দিনে এল চিরিনগিতো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর কাছে জানতে চাওয়া হয় সর্বকালের সেরা ফুটবলার কে। জবাবে পরিসংখ্যানে চোখ রাখতে বলেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা।
রোনালদোর ভাষ্য, ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার কে? বিষয়টা সংখ্যার। কথা শেষ। ইতিহাসের কোন ফুটবলার হেড করে, বাঁ পা দিয়ে, পেনাল্টি থেকে, ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করেছে? আরেক দিন এটা দেখছিলাম এবং বাঁ পায়ের খেলোয়াড় না হয়েও, আমি ইতিহাসে বাঁ পায়ে বেশি গোল করাদের তালিকায় সেরা দশে আছি। একই সঙ্গে হেড করে, আমার ডান পায়ে এবং পেনাল্টি থেকেও, সবক্ষেত্রে।
তিনি বলেন, আমি সংখ্যার বিষয়ে কথা বলছি। আমার মনে হয়, বর্তমানে আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার মতে, এটা আমিই। ফুটবলে আমি সবকিছুই ভালোভাবে করি, আমার মাথা দিয়ে, ফ্রি কিকে, বাঁ পায়ে। আমি ক্ষীপ্র, আমি শক্তিশালী।
পেলে-ম্যারাডোনা-মেসিকে নিয়ে এই আল নাসর তারকা বলেন, একটা বিষয় হলো পছন্দের-আপনি মেসি, পেলে, ম্যারাদোনাকে পছন্দ করতে পারেন এবং এই ব্যাপারটাকে আমি সম্মান করি, কিন্তু… আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার চেয়ে ভালো কাউকে দেখি নাই আমি এবং এটা আমি মন থেকেই বলছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)