ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুরে
ডুয়া নিউজ : টঙ্গীতে তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
এর মাধ্যমেই শেষ হবে শুরায়ি নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার জমায়েত। তবে এ অংশের আখেরি মোনাজাতে আগের মতো বন্ধ থাকবে না যান-চলাচল।
শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। ব্যতিক্রমভাবে এবারই প্রথম দুই পর্বের ইজতেমার আয়োজন করেন তারা। গত ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলে ৩ ফেব্রুয়ারি শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমা।
এদিকে ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর ৭ হাজার সদস্যদের পাশাপাশি ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়।
জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, “বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে। এবার মোনাজাত উপলক্ষে আগের মতো যান চলাচল বন্ধ হবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন