ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আগমন করছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আগামী ১২ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছাবেন। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তিনি নতুন মিশন শুরু করবেন।
পরিকল্পনা অনুযায়ী, ক্রিস্টেনসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারেন এবং বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য কূটনৈতিক তৎপরতা চালাবেন। এছাড়া তিনি মানবাধিকার সংরক্ষণ, রোহিঙ্গা সংকট সমাধান এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে কাজ করবেন।
এ উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে রাষ্ট্রদূতের ঢাকায় আগমন এবং আগাম কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়েছে।
ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন ফরেন সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা। ২০১৯-২০২১ সালে তিনি ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে পূর্বপরিচয় এবং অভিজ্ঞতা তাকে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ সুবিধা দেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি