ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই গণভোট: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: গণভোটের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শাসক তৈরির পথ চিরতরে বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “বিগত ৫৪ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসলে নানা কৌশল ও চাতুরীর মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে। গণভোট চালুর মাধ্যমে এই অপরাজনীতির অবসান ঘটবে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করার সুযোগ পাবে।”
উপদেষ্টা আরও জানান, দেশব্যাপী বিস্তৃত ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা হবে। তিনি প্রতিষ্ঠানটিকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না। আগামী ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রার পথরেখা কী হবে, তা এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।” তিনি গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশীদ এবং ধর্মসচিব কামাল উদ্দিন। দিনব্যাপী এই অনুষ্ঠানে সারাদেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)