ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বিগত ১৫ বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংঘটিত দুর্নীতি, অনিয়ম এবং প্রশাসনিক অব্যবস্থাপনার বিস্তারিত চিত্র তুলে ধরে একটি বিশেষ ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শ্বেতপত্রটি বর্তমানে বিভাগের নিজস্ব ওয়েবসাইটে (ptd.gov.bd) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় দশকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (পিটিডি) কী ধরনের অনিয়ম, দুর্নীতি এবং কাঠামোগত সমস্যা ছিল, তা পর্যালোচনার জন্য গঠিত একটি বিশেষ টাস্কফোর্স দীর্ঘ অনুসন্ধানের পর এই প্রতিবেদনটি তৈরি করেছে। শ্বেতপত্রে অনিয়মের খতিয়ানের পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকার আশা করছে, এই শ্বেতপত্রটি টেলিযোগাযোগ খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল। বিগত ১৫ বছরের অনিয়মগুলো খুঁজে বের করে তার ওপর ভিত্তি করে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলাই ছিল এই টাস্কফোর্সের মূল লক্ষ্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি