ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত গ্রেফতার
ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথমবারের মতো বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
পরবর্তীতে, তিনি পুনর্নিয়োগ পেয়ে গত বছর ১৬ মে আবারও এই পদে আসীন হন।
তবে, গত বছর ১০ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে ফিরে যান।
বিএসইসি চেয়ারম্যান থাকার সময় শেয়ারবাজারে অনিয়মের মাধ্যমে অনেক অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার জন্য সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)