ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৪ দিন ফাঁদে আটকে সুন্দরবনের বাঘ, উদ্ধার শেষে চিকিৎসা শুরু
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা মরণফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে অবশেষে উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল।
রোববার (৪ জানুয়ারি) রাতে বাঘটিকে চিকিৎসার জন্য খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে আনা হয়েছে। বর্তমানে সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাঘটির চিকিৎসা চলছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, মোংলার শরকির খাল এলাকায় হরিণ শিকারিদের পাতা তারের ফাঁদে বাঘটি আটকা পড়েছিল। বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে থাকায় সেখানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, অন্তত ৪ থেকে ৫ দিন ধরে বাঘটি ওই অবস্থায় বনের ভেতরে আটকে ছিল। শনিবার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বনবিভাগ উদ্ধার তৎপরতা শুরু করে।
রোববার দুপুরে ঢাকা থেকে আসা ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল এবং খুলনার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। দুপুর আড়াইটার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করা হয় এবং সফলভাবে ফাঁদ থেকে মুক্ত করা হয়। এরপর খাঁচায় বন্দি করে বাঘটিকে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে আসা হয়।
খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, বাঘটি বর্তমানে বেশ অসুস্থ এবং দুর্বল। তাকে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জুলকার নাইম বর্তমানে বাঘটির চিকিৎসা তদারকি করছেন। বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত