ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
ফয়েজ আহমদ তৈয়্যব
'এনইআইআর চালুতে কমবে আর্থিক প্রতারণা ও জালিয়াতি'
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের মাধ্যমে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ডিভাইসভিত্তিক অপরাধ এবং আর্থিক জালিয়াতি থেকে নাগরিকরা সুরক্ষা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রোববার (৪ জানুয়ারি) টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ১ জানুয়ারি ২০২৬-এর আগে দেশে আসা সকল মোবাইল ফোন—সেগুলো বর্তমানে সচল থাকুক বা অবিক্রিত অবস্থায় গুদামে থাকুক—সবগুলোই পর্যায়ক্রমে বৈধ করা হবে। তিনি বিটিআরসি ভবনে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেন, যেদিন সরকার মোবাইল আমদানিতে শুল্ক প্রায় ৬০ শতাংশ কমানোর মতো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, সেদিনই এ ধরনের সহিংসতা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
ব্যবসায়ীদের জন্য বিটিআরসির সুবিধা ও ছাড়:
এনইআইআর সিস্টেম চালুর পর মোবাইল ব্যবসায়ীদের সাথে আলোচনার ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি:
১. শুল্ক হ্রাস: মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক প্রায় ৬১ শতাংশ থেকে কমিয়ে বর্তমানে প্রায় ৪৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
২. প্রক্রিয়া শিথিল: আমদানির ক্ষেত্রে ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ দ্রুত দেওয়া হবে এবং অরিজিনাল উৎপাদনকারীর সার্টিফিকেটের পরিবর্তে অনুমোদিত ডিলারের ডকুমেন্টের ভিত্তিতে আমদানির সুযোগ দেওয়া হবে।
৩. অবিক্রিত স্টক: নামমাত্র শুল্ক দিয়ে কোনো কাগজপত্র ছাড়াই গুদামে থাকা হ্যান্ডসেটগুলোকে নেটওয়ার্কে যুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে পুরোনো বা ব্যবহৃত (Used) মোবাইল আমদানির অনুমতি আপাতত দেওয়া হচ্ছে না।
গ্রাহকদের সমস্যা সমাধানে বিটিআরসি:
এনইআইআর চালুর পর অনেক গ্রাহক ক্লোন বা রিফারবিশড হ্যান্ডসেট ব্যবহারের কারণে জটিলতায় পড়ছেন। একই এনআইডিতে অনেকগুলো হ্যান্ডসেট দেখানোর বিষয়ে বিটিআরসি জানিয়েছে, এটি আগের সকল তথ্য সংরক্ষিত থাকার কারণে দেখাচ্ছে। বর্তমানে কেবল সচল ফোনের তথ্য প্রদর্শনের কাজ চলছে। এছাড়া রেজিস্ট্রেশনের সময় ওটিপি (OTP) পেতে বিলম্বের সমস্যা দ্রুত সমাধানে মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।
যেকোনো সমস্যা বা জিজ্ঞাসার জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার অথবা বিটিআরসির হটলাইন নম্বর ১০০-তে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিদর্শনকালে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী